প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সহ আটক-৪
ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সহ আটক-৪
আল মুজাহিদ
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা নিবার্হী অফিসার ওনির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদের নেতৃত্বে ১৭ এপ্রিল (শুক্রবার) বিকালে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
জানা গেছে, ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের মেসার্স মোল্লা ফিলিং স্টেশন নামক স্থানে আব্দুল ওয়াহাব মোল্লার পুত্র জিন্নাত আলী (৫০) কে ভ্রাম্যমান আদালতে ওজন ও পরিমাপ মানদণ্ড নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৯ ও ৪৬ ধারায় ৫০০০/-( পাঁচ হাজার ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নাভারনে শামসুল আলমের পুত্র মোহাম্মদ রোকনুজ্জামান (৪৯)কে পেট্রোলিয়াম নিয়ন্ত্রণ আইন ২০১৬ এর ২০ ধারায় ১০০০০/-( দশ হাজার)টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । বাঘাডাঙ্গা, গ্রামের আতিয়ার রহমানের ছেলে (শান্ত ইসলাম) (১৯)কে সড়ক ও পরিবহন নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৬৬ ধারায় ১০০০/-( এক হাজার)টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । নাভারনের ইকবাল হোসেনের ছেলে হৃদয়় হোসেন(১৯) ভ্রাম্যমান আদালতে সড়ক ও পরিবহন নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় ৫০০/-(পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন পরিদর্শক সাব্বির আহমদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম। উক্ত ভ্রাম্যমান আদালতে আসামীদের থানা পুলিশের চৌকস একটি টিম তাদেরকে আটক করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন